দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের দিনব্যাপী অভিযান, ৪ জন গ্রেপ্তার

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা কার্যালয়ের একটি টিম চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— দর্শনা থানার পার কৃষ্ণপুর এলাকার মোঃ মিনারুর ইসলাম (৪০), ঝাঝাডাঙ্গা এলাকার মোঃ কাতোর আলী, কুড়ুলগাছি মিস্ত্রিপাড়ার মোঃ আবুল কাশেম (৬০) এবং ধান্যঘরা মাঝপাড়ার জাকির মোল্লা (৫২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার আসামির কাছ থেকে ১০ গ্রাম করে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোঃ রফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...