গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন, সফল চাষীদের সম্মাননা

Date:

spot_img

গোয়াইনঘাট প্রতিনিধি

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির শরীফ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন এবং মৎস্য চাষী ইদ্রিস আলী।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...