‎কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালিত ; র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

Date:

spot_img


কয়রা (খুলনা) প্রতিনিধি

‎খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তীকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎​সকাল ১১টায় কয়রা সদরে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

‎​উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ।

‎​এছাড়াও স্থানীয় অংশীজনদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন পরিষদ সদস্য ও মৎস্য চাষী নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ আকবার হোসেন, রোকনুজ্জামান ও নিরঞ্জন মন্ডল সহ অনেকে।

‎​আলোচনা সভা শেষে স্থানীয় মৎস্য খাতে বিশেষ ও উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩ জন সফল মৎস্য চাষীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...