ডিমলায় থানার ছাদের পলেস্তারা খসে এএসআই আহত, ভেঙেছে কম্পিউটার

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দায়িত্বরত মসলিম উদ্দিন নামের এক এএসআই আহত হয়েছেন।এ ঘটনায় থানার ডিউটি অফিসারের কক্ষে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা খুলে ডিউটি অফিসার এএসআই মো. মসলিম উদ্দিনের কাঁধের ওপর পড়ে।এতে ওই এএসআই কিছুটা আহত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান।আহত এএসআই মসলিম উদ্দিন বলেন, ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় হঠাৎ রুমের ছাদের পলেস্তারার একটি অংশ খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যারকে জানানো হয়েছে। আমার আগে যারা এখানে ওসির দায়িত্বে ছিলেন তারা নতুন ভবনের চাহিদা পাঠিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...