দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে দুই মাদক কারবারি আটক

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

০৬ আগস্ট (বৃহস্পতিবার) পরিচালিত এই অভিযানে মোলভীরচর গ্রামের নূর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান লাবীব (২১) এবং দেলোয়ার হোসেনের ছেলে আলামিন (১৯)-কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ০১ বোতল ভারতীয় মদ এবং ০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল আমিন এর নেতৃত্বে এএসআই বিপ্লব, এএসআই জহির রায়হান, এএসআই রহমত আলী এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল উক্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। অভিযান চলাকালে আটককৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে তাঁদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...