হোসেনপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও তালগাছের চারা রোপণ করলেন ইউএনও কাজী নাহিদ ইভা

Date:

spot_img

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান সরকারি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতকরণ, প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার, কাজের মান বজায় রাখা এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর) প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তালগাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ইউএনও কাজী নাহিদ ইভা নিজ হাতে তালগাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে তালগাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে এমন কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...