কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু, আহত ১

Date:

spot_img

(গৌরনদী) বরিশাল প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে রক্ষিত কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক রবিউল মাতুব্বর। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত নিরব ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ফার্নিচারের দোকানে শিক্ষানবিশ শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজের জন্য রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে উপস্থিত হন। সকালের দিকে হঠাৎ দোকানে রাখা রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আতঙ্কে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশু শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করেন।
​পরবর্তীতে তাদের তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরবকে মৃত ঘোষণা করেন। আহত দোকান মালিক রবিউলকে একই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...