নওগাঁয় বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁয় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক।

জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান। এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশার ধাক্কার কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পড়ে যান ওই শিক্ষক। তবে বাস চালকের কোন দোষ ছিলনা বলে জানান স্থানীয়রা।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...