গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণ মুক্ত কর্মক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধকরণ সভা ও অভিযান অনুষ্ঠিত

Date:

spot_img

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণ মুক্ত কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।

​আজ ২৯ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান।

​সভা শেষে এক পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং শব্দদূষণ রোধে সকলকে সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...