
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণ মুক্ত কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ২৯ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান।
সভা শেষে এক পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং শব্দদূষণ রোধে সকলকে সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬