বাহুবলে মাদকসেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড, গাঁজা-ইয়াবা ধ্বংস

Date:

spot_img

নাজমুল ইসলাম হৃদয়

হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে নাছির (২২) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন তিনি মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন, উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে উপজেলা প্রশাসন ও বাহুবল থানা পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নাছিরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় জব্দকৃত ১ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...