গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান: ১১ যুবক-যুবতী আটক, কারাদণ্ড-জরিমানা

Date:

spot_img

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের ঘোনাপাড়ায় একটি আবাসিক গেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী ও ৬ পুরুষসহ ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে দক্ষিণ বাংলা গেস্ট হাউজ।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ শহরের অদূরে ঘোনাপাড়া মোড়ে অবস্থিত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। তার সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ৫ নারী ও ৬ পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গেস্ট হাউজের ব্যবস্থাপকও রয়েছেন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া দণ্ডবিধির ২৯২/২৯৩/২৯৪ ধারায় দায়ের করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর একটি মামলায় দণ্ডবিধির ২৯২(ঙ) ধারায় এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান শেষে দক্ষিণ বাংলা গেস্ট হাউজটি সিলগালা করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, একই অভিযোগে গত বছরের নভেম্বর মাসেও দক্ষিণ বাংলা গেস্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও সেখানে অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় পুনরায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...