গাজীপুরে মাদকবিরোধী সুধী সমাবেশ

Date:

spot_img

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর চান্দনা চৌরাস্তা অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সুধী সমাবেশ, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মনজুরুল করিম রনি,মাননীয় সংসদ সদস্য গাজীপুর ২।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শওকত হোসেন সরকার মাননীয় প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মজিবুর রহমান মাননীয় সংসদ সদস্য গাজীপুর ১। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাজীপুরে কোন মাদক ব্যবসায়ী থাকবেনা কোন মাদক সেবনকারী কোন ছিনতাইকারী থাকবে না সেজন্য তিনি গাজীপুরের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গাজীপুরে মাদক বিরোধী অভিযান চালাবো এবং মাদক মুক্ত গাজীপুর গড়বো। তিনি বলেন যারা মাদক সেবন করে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকেআইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন বিগত সরকারের আমলে মাদক ব্যবসায়ীরা সরকারের সাথে সমন্বয় করে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তিনি তিনি বলেন এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তিনি বলেন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন দলের কোন লোক মাদক ব্যবসায়ীর সাথে জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনা হবে, সমাজকে মাদকমুক্ত এবং বাংলাদেশকে মাদক মুক্ত করতে তার সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...