খুলনায় নির্জনা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনায় আলোচিত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশ (৪০) ওরফে আলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা সদর থানার নির্জনা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন মো. আলীম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলীম হোসেন আকাশের পিতার নাম মীর সোহরাব হোসেন। তিনি খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা আরফানা হোসেন নির্জনা (১৬)-কে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...