লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

Date:

spot_img

লাখাই প্রতিনিধি

লাখাইয়ে জুলাই শহীদ দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদ এর ইমাম মাওলানা মহিবুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।

২০২৪ এর বৈষম্য বিরুধী আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানের গুরুত্ব ও চেতনা নিয়ে ও জুলাই শহীদ দের আত্মত্যাগের বিশদ বিবরন তুলে ধরে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মামুনুর রশীদ, জুলাই শহীদ কারিমূলের মাতা মমরাজ বিবি,জুলাই যোদ্ধা বাহার উদ্দিন প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফসল আজকের এ নতুন বাংলাদেশ। জুলাই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ বৈষম্যহীন সমাজের চেতনা বাস্তবায়নে ও তাদের চেতনা সমুন্নত রাখতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...