হোসেনপুরে অবৈধ বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

Date:

spot_img

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবচর এলাকায় ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নদীর পরিবেশ, স্বাভাবিক প্রবাহ ও জনস্বার্থ রক্ষায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অবৈধ কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে, নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উপজেলা প্রশাসক ও ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, ব্রহ্মপুত্র নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদী,কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...