সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

Date:

spot_img

বিল্লাল আহমেদ, লাখাই থেকে

সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ
এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির লাখাই শাখার উদ্যোগে বুল্লা বাজারস্হ অস্থায়ী কার্যালয় আলোচনা সভা খতমে কুরআন ও মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিলে আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর আলোচনা সভা খতমে কুরআন মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির লাখাই উপজেলা শাখার সভাপতি হাজী নোমান মোল্লা। পরিচালনা করেন জাতীয় পার্টি লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসু।

সভায় উপস্থিত ছিলেন কামড়াপুর জামে মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ তাজুল ইসলাম, জাতীয় পার্টি লাখাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ ফুরুক মিয়া,করাব ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদর উদ্দিন আহমেদ, যুবসংহতির সদস্য সচিব সিরাজুল ইসলাম, মিলন মিয়া,আবদুল খালেক প্রমুখ।

বক্তাগণ বলেন হোসেইন মোহাম্মদ এরশাদ এদেশের একজন সকল রাষ্ট্রপতি ছিলেন পল্লীবন্ধু হিসেবে সাধারণ মানুষের আস্তা অর্জন করেছিলেন। পল্লীবন্ধু রুহের মাগফেরাত কামনা করি।

আলোচনা শেষে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন বুল্লা বাজার বায়তুল মামুন জামে মসজিদের পেশ ইমাম,মাওলানা আবদুল বাতিন,।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...