গোপালগঞ্জের চরমানিকদাহ বাবাকে গলাকেটে হত্যার দায়ে মাদকাসক্ত পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

Date:

spot_img

আসাদুজ্জামান বাবুল

গোপালগঞ্জের চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় বাবাকে গলা কেটে হত্যার দায়ে মাদকাশক্ত পুত্রকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।।

একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো, সামছুল হক এ রায় ঘোষণা করেন।

আদালতের দায়িত্বশীল সুত্র জানান, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মাদকাশক্ত ছেলে আলিম কাজী বাবা ইসমাইল কাজীর কাছে টাকা চেয়ে না পেয়ে বাবাকে গালিগালাজ করেন। বাবা ইসমাইল কাজী প্রতিবাদ করলে ছেলে আলীম কাজী ধারালো বটি দিয়ে বাবা ইসমাইল কাজীকে গলা কেটে হত্যা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপরে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আলিম কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বিচার চলাকালে মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালতের বিচারক আজ মঙ্গলবার আলীম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি জানান।

২০২৩ সালের এই আলোচিত হত্যাকাণ্ডের রায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...