জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন

Date:

spot_img

রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার জুন-২০২৬ মাসের মূল্যায়নে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পেশাদারিত্ব, জনসেবা নিশ্চিতকরণ এবং থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ স্মারক প্রদান করা হয়। স্মারকটি তুলে দেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে আরও কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মূল্যায়ন ও সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের এ অর্জনে সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...