৮৭ লাখ টাকার সড়ক সংস্কার, টিকলো না দুই মাসও

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কের ৮৭ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্কারের মাত্র দুই মাসের মাথায় সড়কের বিভিন্ন স্থানে পিচ ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম পরিমাণে বিটুমিন ব্যবহার করায় কার্পেটিং টেকসই হয়নি। ফলে যানবাহনের চাকার ঘর্ষণেই পাথর উঠে যাচ্ছে। এমনকি হাত বা পা দিয়ে চাপ দিলেও অনেক স্থানে পাথর আলাদা হয়ে যাচ্ছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ৮৭ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয় আরিফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। স্থানীয়দের দাবি, শুরু থেকেই কাজের মান নিয়ে আপত্তি থাকলেও তা গুরুত্ব দেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিন বলেন, “আমরা শুরু থেকেই প্রতিবাদ করে আসছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ শেষ করেছে। এখন তার ফল ভোগ করছে সাধারণ মানুষ।”

সরেজমিনে দেখা যায়, হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কের যেসব অংশে সম্প্রতি কার্পেটিং করা হয়েছে, সেসব স্থানের অনেক জায়গায় পিচ-পাথর উঠে গেছে। কোথাও কোথাও নতুন করে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, “আমি বিষয়টি পরিদর্শন করেছি। রাস্তার বিভিন্ন অংশে কার্পেটিং উঠে গেছে। যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেসব জায়গায় পুনরায় কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত বিল দেওয়া হয়নি। এস্টিমেট অনুযায়ী শতভাগ মানসম্পন্ন কাজ সম্পন্ন না হলে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে না।”

এদিকে, স্থানীয়দের দাবি-শুধু পুনরায় সংস্কার করলেই হবে না, নিম্নমানের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে সরকারি অর্থের অপচয় ও এ ধরনের অনিয়ম আর না ঘটে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...