বুড়িতিস্তা নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার(১৩ জুলাই)বিকেলে উপজেলার শৈল্লার ঘাট এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার সাইফুদ্দিনের মেয়ে।

স্থানীয় ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়,শিশুটির মা রুবিনা বেগম দুই দিন আগে তাঁর দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।ঘটনার দিন বড় বোনসহ স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে শিশু সাওদা।সেখানে সে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় পান।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...