শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

Date:

spot_img

মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে তার ধানক্ষেতে একটি চায়না দুয়ারি জাল পেতে রাখেন। শুক্রবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জালে আটকে রয়েছে। পরে তিনি স্থানীয় সাপুড়ে শামছু তালুকদারকে খবর দিলে তিনি বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন।

পরে উদ্ধার করা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, ধানক্ষেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অজগরটি আটকা পড়েছিল। উদ্ধারকারীরা সাপটি আমাদের কাছে নিয়ে আসার পর সেটিকে রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি হবে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বন বিভাগকে দ্রুত খবর দিলে এ ধরনের প্রাণী নিরাপদে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...