
আসাদুজ্জামান বাবুল
গোপালগঞ্জে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করে মধুমতি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছে নদীপাড়ের আশ্রয়ন প্রকল্পের কয়েক শত মানুষ।
বিগত সরকার ভূমি ও গৃহহীন কয়েক শত মানুষকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়েছিল।
এদিকে, সপ্তাহব্যাপী অব্যাহত বর্ষনে গোপালগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডসহ সকল ওয়ার্ডগুলোর নিন্ম এলাকায় হাটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা কোন কাজে আসছেনা। ফলে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
৫ নং ওয়ার্ডবাসীরা জানান, অতীতে একটি ড্রেন নির্মাণ করা হলেও, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক সংযোগ ব্যবস্থার অভাবে সেটি আজ কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে, আর সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
বৃষ্টি হলেই গোপালগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের অসংখ্য পরিবারের ঘরে পানি ঢুকে যায় এমন কথা উল্লেখ করে তারা জানান, সপ্তাহব্যাপী অব্যাহত বর্ষনে গোপালগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডসহ সকল নিন্মঅঞ্চল ওয়ার্ডগুলো হাটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছোট ছোট শিশু, বৃদ্ধ, নারী—সবাইকে পানির মধ্যে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। রান্না করা যাচ্ছেনা,স্বাভাবিকভাবে চলাফেরা করা যাচ্ছেনা। প্রতিটি বৃষ্টিই যেন এই এলাকার মানুষের জন্য এক নতুন দুর্ভোগের নাম।





