গাংনীতে পৃথক স্থানে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি, বিপাকে কৃষকেরা

Date:

spot_img

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মাঠের সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার (৮ জুলাই) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৫টার মধ্যবর্তী সময়ে উপজেলার মঠমুড়া ও হাড়িয়াদহ গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গত রাতে গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের পুরাতন মঠমুড়া গ্রামের মৃত রহিম ফরাজির ছেলে গঞ্জের আলী (৬৫) এর তার চাষাবাদি মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার নামিয়ে ভেতরে থাকা মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যায় চোরচক্র।

অন্যদিকে, একই রাতে উপজেলার হাড়িয়াদহ গ্রামের কইকুড়ি খালের মাঠ থেকে মৃত মোহাম্মদ আলির ছেলে মহিবুল ইসলামের একটি সেচ পাম্প (মোটর) চুরি হয়ে যায়।

চলতি মৌসুমে আকস্মিক পাম্প ও ট্রান্সফরমার চুরির এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, চুরির খবর পাওয়ার পর থেকেই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...