নওগাঁয় মাদরাসার পাশ থেকে ছাত্রের লাশ উদ্ধার

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁ সদরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার এতিমখানার পাশে থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামের ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৮ জুন (রোববার) সকাল ৮ টার দিকে মাদরাসা এতিমখানার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ ৮ম শ্রেণির ছাত্র।
মাদরাসা সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী নিরব ওই মাদরাসায় ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। এবং মাদরাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতো। গতকাল রাতে মাদরাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে যায়। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে বললে সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। আজ সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পড়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী আমাদের মাদরাসায় লেখাপড়া করতো এবং এতিমখানায় থাকতো আজ সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় এসে এই ঘটনা জানতে পারি। পড়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনিপদক্ষেপ চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...