
রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছায় অসহায় দুই প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে দুই নারীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরকতলা ও বড় পানসিয়া এলাকায় গিয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন তিনি। হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই নারী ও তাঁদের পরিবারের সদস্যরা। তারা এ মানবিক সহায়তার জন্য শরিফুল ইসলাম ডালেজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হযরত আলী বিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় শরিফুল ইসলাম ডালেজ বলেন, “অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন।





