কানাইঘাটে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবা ও ৪২ হাজার শলাকা বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে সিলেটের কানাইঘাট থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪২ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) রাত ১০টা ৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কানাইঘাট থানাধীন পৌরসভার উত্তর বাজার এলাকার কানাইঘাট-দরবস্ত সড়কের পূর্বপাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট এবং ৪২ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কানাইঘাট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, মাদক ও অবৈধ পণ্য পাচার এবং বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...