মৌলিক সংস্কারের দাবিকে অগ্রাহ্য করছে সরকার: ডা. শফিকুর রহমান

Date:

spot_img

সরকার মৌলিক পরিবর্তন ও সংস্কারের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন ভোট কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন চায় না। ফলে যেসব প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেসব জায়গায় কোনো পরিবর্তন আসেনি।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল, অসংখ্য মানুষের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে দেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

তিনি বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সংস্কার পরিষদের সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। একই দিনে জনগণ দুটি বিষয়ে ভোট দেয়। কিন্তু একটি ভোটের মূল্যায়ন করা হলেও অন্যটি উপেক্ষা করা হয়েছে। অথচ উভয় ভোটই সমান গুরুত্বপূর্ণ ছিল।

জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকার প্রায় ৭০ শতাংশ জনগণের মতামতকে অগ্রাহ্য করেছে। এতে মৌলিক কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, “কেউ কেউ বলতে পারেন, সরকার মাত্র চার মাস হয়েছে, আরও সময় দেওয়া উচিত। কিন্তু একটি রাষ্ট্রের ভিত্তি বা ফাউন্ডেশন শুরুতেই নির্ধারিত হয়। একটি গুরুত্বপূর্ণ প্রবাদ রয়েছে— দিনটি কেমন যাবে, তা সকালই বলে দেয়।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দল— উভয়ই নির্বাচনের আগে গণভোটের প্রতি সমর্থন জানিয়েছিল এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ৭০ শতাংশ মানুষের মতামত কেন উপেক্ষা করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, বিরোধী দলের পক্ষ থেকে গণভোটের ফল বাস্তবায়নের দাবি বারবার উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...