এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে খুলনায় শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো প্রধান

খুলনায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর উদ্যোগে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মতবিনিময় সভায় যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীন খুলনা অঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরীক্ষার হলের পরিবেশ, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিনিধিসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...