
নাচোল সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল এস্কাফ (Eskuf) সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল বুধবার (২৪ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৭টায় নাচোল পৌরসভার অন্তর্গত উত্তর সাকোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ জুয়েল (৪৩), পিতা- মৃত ওবায়দুর রহমান, মাতা- মৃত আমেনা বেগম, সাং- উত্তর সাকোপাড়া, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ১০ বোতল এস্কাফ (Eskuf) সিরাপসহ আটক করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। স্থানীয় জনগণও মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।





