লাখাইয়ে বুল্লাবাজার জামে মসজিদ এর প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু

Date:

spot_img

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজার জামে মসজিদ এর সুতাং নদী তীরবর্তী অংশের ভাংগন প্রবন স্থানে প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে এ নির্মান কাজের শুরুতে এর শুভ উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লাবাজার জামেমসজিদ এর ইমাম মাওলানা আবদুল বাতেন, বুল্লাবাজার জামেমসজিদ এর উন্নয়ন কাজের প্রকল্প কমিটির সভাপতি ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রকল্প কমিটির সম্পাদক এনামুল হক, সহসভাপতি ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, থানা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জানে আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, করাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমানসহ বাজারের ব্যবসায়ী ও মুসল্লীরা।

উল্লেখ্য, হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ এর মাধ্যমে কাবিখা প্রকল্পের অধীনে প্রাপ্ত ১০ টন চাল বরাদ্দে মসজিদের এ প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।
এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল বাতেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...