
সৈয়দ নুর আহসান
মাদারীপুরের কালকিনি উপজেলায় জান্নাত খানম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত জান্নাত উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামের মো. ইলিয়াস মাতুব্বরের মেয়ে এবং শিকারমঙ্গল সিনিয়র মাদ্রাসার ছাত্রী ছিল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে জান্নাত নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





