নওগাঁয় সাড়ে ৩ লক্ষ শিশু পাচ্ছেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁয় ৩ লক্ষ ৫৭ হাজার ৫৮ জন শিশু পাচ্ছেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন- ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে জেলার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এথ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এথ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এথ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি সার্বিক কার্যক্রম তদারকি ও মনিটরিং জোরদার করা হবে। ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হবে। এছাড়া মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রচারণা চালানো হবে।

সভায় বক্তারা শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরে নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...