ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস জব্দ

Date:

spot_img

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সোহেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ইল্লা ও ভুরঘাটা এলাকার মধ্যবর্তী স্থানে এবং গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়েতপ্রবাসী সোহেল সকালে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। পরে পরিবারের সদস্যদের অনুরোধে বিরিয়ানি কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় কুয়াকাটা-ঢাকাগামী তাসমিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে স্থানীয় দুই যুবক গোপালপুর স্ট্যান্ড এলাকায় গিয়ে বাসটিকে আটক করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যান।

পরে পুলিশ বাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় এবং গোপালপুর সার্বিক পেট্রোল পাম্পে রাখা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়।
নিহতের মৃত্যুর খবরে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। তারা দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।

কালকিনি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...