মালয়েশিয়া সরকারের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

Date:

spot_img

মালয়েশিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর এ কৃতজ্ঞতা বার্তা প্রকাশ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলর উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন। তিনি মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, তার বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের মধ্যে বহু দশকের সম্পর্ক বিদ্যমান। এছাড়া, সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দার বৈঠকের জন্য সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ বিভিন্ন ক্ষেত্র ও সমাজের সর্বস্তরে সম্পর্ককে আরও গভীর করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান বহুমুখী অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...