সুনামগঞ্জে জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

Date:

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

জননিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং পুলিশ ইউনিটসমূহের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে একটি ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ড্রিলে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা, ইউনিটগুলোর পারস্পরিক সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি যাচাই করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ড্রিলের মাধ্যমে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা, মাঠপর্যায়ে শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব মূল্যায়ন করা এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও দায়িত্ববোধ আরও সুসংহত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...