মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে প্রধানমন্ত্রীর যাত্রা

Date:

spot_img

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ান শহরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। সেখানে তিনি দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...