
খুলনা থেকে মোঃ রাজিবুল ইসলাম রাজিব
সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমন মাধবকাটি বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন।
শনিবার (২০ জুন) মাধবকাটি বাজার দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ইকবাল আনোয়ার সুমন ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাজারের ব্যবসায়ী, সমিতির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। পরে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নবনির্বাচিত সভাপতি মো. ইকবাল আনোয়ার সুমন বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। মাধবকাটি বাজারের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাধবকাটি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।





