১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

Date:

spot_img

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেবে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার (২১ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সম্প্রতি লিসবন, পর্তুগাল-এ অনুষ্ঠিত ৩৪তম International Confederation of Midwives (ICM) Triennial Congress-এ অংশগ্রহণ এবং ইউরোপ সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জিয়াউদ্দিন হায়দার বলেন, গত ১২ জুন তিনি লিসবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিডওয়াইফ সম্মেলনে অংশ নেন। এতে বিশ্বের ১২২টি দেশ থেকে তিন হাজারের বেশি মিডওয়াইফ, United Nations Population Fund-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দেশের মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আমাদের স্বাস্থ্যব্যবস্থা দীর্ঘদিন ধরে চিকিৎসানির্ভর ছিল। এখন আমরা এটিকে রোগ প্রতিরোধনির্ভর ব্যবস্থায় রূপান্তরের জন্য কাজ করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যাতে প্রতিটি মানুষের দোরগোড়ায়, বিশেষ করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। একই সময়ে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফও নিয়োগ দেওয়া হবে।”

জিয়াউদ্দিন হায়দার জানান, সরকারের লক্ষ্য হলো প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা করা। একইসঙ্গে শহরের প্রতিটি ওয়ার্ডেও একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা থাকবে এবং প্রতিটি ইউনিটে অন্তত দুজন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো, কোনো মা যেন স্বাভাবিক প্রসবের জন্য দূরে যেতে বাধ্য না হন। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রেই নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করা হবে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...