গাজীপুরকে ‘গ্রীন সিটি’ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Date:

spot_img

সুলতান উদ্দিন, গাজীপুর

গাজীপুরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে রবিবার (১৪ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাস্টারবাড়ি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন সহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন শাখার কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার জানান, আজ থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এক বছরে মোট ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় নিম, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ‘গ্রীন সিটি’তে রূপান্তর এবং প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...