নওগাঁয় অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে অটোরিকসার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলাইমান আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ফরমানপুর গ্রামে। 

নিহত সোলাইমান আলী চককৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও হাতুড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। 

জানা যায়, সোলাইমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহাদেবপুর আসার সময় পথিমধ্যে ফরমানপুর নামক স্থানে পৌঁছালে একটি অটো রিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সম্পাদক আব্দুল মতিন মন্ডলসহ বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...