বদরগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ১

Date:

spot_img

রংপুর প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ(৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খোরশেদ আলম(৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরন‌ই এলাকার মালতলায় এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ ক’জন কৃষক মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পর পরই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এছাড়া তার সাথে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। বজ্রপাতে ৬টি ছাগল‌ও মারা যায়। এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...