নওগাঁ জেলা পুলিশের জালে আন্তজেলা সিরিয়াল অপরাধী মোরশেদ

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় নারীদের ওপর ধারাবাহিক হামলাকারী আন্তজেলা সিরিয়াল অপরাধী গোলাম মোরশেদ ওরফে মোরশেদ আলমকে (২৭) গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তদন্ত চালিয়ে বুধবার (১০ জুন) গাজীপুর মহানগরীর বাসন থানার শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের মাথায় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করার একাধিক ঘটনা ঘটে। এ হামলায় ধামইরহাটের কলেজছাত্রী উম্মে হাবিবা নিহত হন এবং কয়েকজন নারী গুরুতর আহত হন। ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

মামলাগুলোর তদন্তে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ইউনিট ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তদন্ত চালিয়ে গত ১০ জুন গাজীপুর মহানগরীর বাসন থানার শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মোরশেদ ধামইরহাটের উম্মে হাবিবা হত্যাসহ নওগাঁর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, একই ধরনের অপরাধ দিনাজপুর ও জয়পুরহাট জেলাতেও সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ঘটনার সঙ্গেও মোরশেদের সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন জেলায় অন্তত ১৭-১৮ জনের ওপর হামলার তথ্য পাওয়া গেছে। নওগাঁ জেলায় দায়ের হওয়া চারটি মামলাসহ সংশ্লিষ্ট অন্যান্য মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...