মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

Date:

spot_img

মেহেরপুর প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে জেলা ছাত্রদল।

গতকাল বিকেল ৫টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড় ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে মেহেরপুর বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, পৌর ছাত্রদলের নেতা রাব্বি, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা সুইম, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদসহ জেলা ও উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...