ঝালকাঠি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পরিচিতি পর্ব, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মামুন হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহমুদ মোর্শেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মওদুদ আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ এবং ইতিহাস বিভাগের প্রভাষক মিরাজ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহমুদ হাসান। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক বজলুর রশিদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা উচ্চশিক্ষার গুরুত্ব, শৃঙ্খলা, নৈতিকতা এবং শিক্ষাজীবনে সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং শিক্ষার্থী তুহিন মোল্লা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...