কোটচাঁদপুরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

spot_img

কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে

ঐতিহাসিক ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) কোটচাঁদপুর উপজেলার প্রিজন ক্লাব চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।
​
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
​
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।​ফারুক হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি।
​হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি। এসকে সালাহউদ্দিন বুলবুল সিডল, সাবেক মেয়র ও সভাপতি, পৌর বিএনপি।

​মির্জা টিপু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...