কেএমপির বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী পার্থসহ ৩৯ জন গ্রেপ্তার

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী কাজী রাফসান মাহমুদ পার্থসহ বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী কাজী রাফসান মাহমুদ পার্থ, যিনি চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—
খুলনা থানা: ৯ জন
সোনাডাঙ্গা মডেল থানা: ৫ জন
লবণচরা থানা: ১ জন
হরিণটানা থানা: ৬ জন
খালিশপুর থানা: ৪ জন
দৌলতপুর থানা: ২ জন
আড়ংঘাটা থানা: ৭ জন
খানজাহান আলী থানা: ৫ জন
কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর জুড়ে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...