ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাড়ে ২৪ লাখ টাকার গাঁজা উদ্ধার

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পিছনে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।উদ্ধারকৃত গাঁজার এখন পযন্ত কোন আসামী আটক হয়নি। এবিষয়ে অভিযান চলছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...