আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মহাসচিব নির্বাচিত হলেন সোহেল সরকার

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা সেন্টার ফর দ্য এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড (CEHRLA)-এর মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সোহেল সরকার।

সংস্থার পদাধিকারবলে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সম্পৃক্ততা এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

নবনির্বাচিত মহাসচিব সোহেল সরকার দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে তিনি শতভাগ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বর্তমান সময়ে মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রম পরিচালনা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর অবস্থানে নিয়ে যেতে কাজ করবেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সেন্টার ফর দ্য এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড (CEHRLA) কাজ করে আসছে। নতুন মহাসচিব হিসেবে সোহেল সরকারের দায়িত্ব গ্রহণে সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...