ধামরাইতে অনুষ্ঠিত হলো দ্বীনি চেতনা পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Date:

spot_img

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ ৩ জুন বুধবার এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড, মুমতাজ (A+) এবং দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রশাসক, জেলা পরিষদ, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সভাপতি, দ্বীনি চেতনা পরিষদ।

আয়োজক সংগঠন দ্বীনি চেতনা পরিষদ জানিয়েছে, কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং দ্বীনি শিক্ষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...